ঢাকা - বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (BUP) অনুষ্ঠিত আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে (BUPIMUN 2026) সেরার মুকুট অর্জন করেছে Dhaka University Model United Nations Association (DUMUNA)। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এই ছায়াজাতীয় সংঘ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধি দলকে পেছনে ফেলে Best Delegation Award অর্জন করে তারা।
BUP Faculty of Security and Strategic Studies (FSSS) এর তত্ত্বাবধানে BUP Global Affairs Council এই সম্মেলনের আয়োজন করে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “The Rise of Economic Nationalism in a Shifting Liberal International Order”। এতে সারাদেশ থেকে আগত প্রায় ৫৪৭ জন বিশ্ববিদ্যালয় Delegate এবং ৪০ জন Executive Board বিচারক অংশ নেন।
একক অর্জনেও DUMUNA এর ধারাবাহিক সাফল্য
বিভিন্ন বিষয়ের ওপর গঠিত বিশেষায়িত Committee-গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল মোট ৭টি ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার অর্জন করে:
-
Nameer Ishmam Amin: Best Delegate (UNHRC, প্রতিনিধি: United Kingdom)
-
Mohammad Mottakin: Outstanding Delegate (WTO, প্রতিনিধি: China)
-
Abdullah al Muntakim Rahman: Special Mention (UNHCR, প্রতিনিধি: USA)
-
Aeisha Binta Shamsher: Special Mention (World Economic Affairs, প্রতিনিধি: Secretary of the Treasury)
-
Raiyan Sadi Aditya: Special Mention (DISEC, প্রতিনিধি: Israel)
-
Sirat Mohammad Shahran: Honourable Mention (World Economic Forum, প্রতিনিধি: Amazon)
-
MD. Tawseef Islam: Honourable Mention (UNEP, প্রতিনিধি: Palestine)
Executive Board-এ নেতৃত্ব
সম্মেলনের প্রতিযোগিতা ছাড়াও DUMUNA-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ Executive Board-এ গুরুত্বপূর্ণ Academic দায়িত্ব পালন করেন। সংগঠনটির President Tasnim Bin Mahfuz UNHRC-এর Vice President এবং Treasurer Aditya Abrar Rayat UNHCR এর Assistant High Commissioner for Protection হিসেবে দায়িত্ব পরিচালনা করেন।
সমাপনী অনুষ্ঠান ও ভবিষ্যৎ ভাবনা
১৭ অক্টোবর BUP-এর Shadhinota Auditorium-এ এক মর্যাদাপূর্ণ সমাপনী আয়োজনের মাধ্যমে ৩ দিনব্যাপী সম্মেলনের যবনিকা ঘটে। সমাপনী অনুষ্ঠানে BUP-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, Faculty Member, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী Delegate-রা উপস্থিত ছিলেন। United Nations-এর কার্যপদ্ধতির আদলে আয়োজিত এই ছায়াজাতীয় সংঘ তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব রাজনীতি সম্পর্কে সচেতনতা, কূটনৈতিক দরকষাকষি এবং Leadership বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশের প্রথম বিশ্ববিদ্যালয়-ভিত্তিক Model UN সংগঠন হিসেবে Dhaka University Model United Nations Association (DUMUNA) আবারও নিজেদের কূটনৈতিক প্রজ্ঞা ও পেশাদারিত্বের প্রমাণ রাখল।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…