ঢাকা- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘অরল্যান্ডো ওয়ার্ল্ড সেন্টার ম্যারিয়ট’-এ অনুষ্ঠিত হচ্ছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (BMES)-এর বার্ষিক সম্মেলন ‘BMES 2026 Annual Meeting’।

২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এই মর্যাদাপূর্ণ সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং **ডিউক ইউনিভার্সিটির **প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি গবেষক ড. শেখ মো. মাহমুদুল ইসলাম।

ড. শেখ মো. মাহমুদুল ইসলাম বর্তমানে **ঢাকা বিশ্ববিদ্যালয়ের **ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের **সহযোগী অধ্যাপক **(ছুটিপ্রাপ্ত) এবং আমেরিকার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিউক ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পোস্টডক্টোরাল ফেলো হিসেবে কর্মরত আছেন।

সম্মেলনে তিনি ডিউক ইউনিভার্সিটির ‘BIG IDEAS Lab’-এর প্রতিনিধিত্ব করছেন। সেখানে সহ-গবেষক হাইয়ং জং (Hayoung Jeong) ও লিওর হার্শকোভিচ (Leeor Hershkovich)-এর যৌথ পরিচালনায় ডিজিটাল হেলথ (Digital Health), পরিধানযোগ্য ও পোশাক-সংযুক্ত সেন্সর (Wearable and textile-integrated sensors) এবং দূরবর্তী তারহীন শারীরিক পর্যবেক্ষণ প্রযুক্তি (Remote wireless physiological sensing) সংক্রান্ত অত্যাধুনিক গবেষণা উপস্থাপনা করবেন।

গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক এই সম্মেলনে সেশন চেয়ারের (Session Chair) দায়িত্ব পালন করবেন ড. মাহমুদুল ইসলাম। সম্মেলনের ‘AI in BME’ ট্র্যাকার অধীনে ‘**Wearables & Mobile Health Analytics’ **শীর্ষক বৈজ্ঞানিক সেশনটির সভাপতির ভূমিকায় আমন্ত্রিত হয়েছেন তিনি।

আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) বেলা ২:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত ‘Magnolia 3’ কক্ষে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সেশনে তিনি মূল বক্তাদের পরিচয় করিয়ে দেওয়া, উপস্থাপনার সময়সূচি পরিচালনা করা এবং কারিগরি ও বৈজ্ঞানিক প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন।

স্বাস্থ্যপ্রযুক্তি ও ডিজিটাল হেলথ গবেষণায় এই আন্তর্জাতিক স্বীকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ও উদ্দীপনাদায়ক।