ঢাবিতে ল ক্লিনিক প্রোগ্রামের উদ্বোধন আইন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে: অ্যাটর্নি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে Dhaka University Law Clinic Program-এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম। ল ক্লিনিকের কার্যক্রমের নিয়ম-কানুন ও বিধি-বিধান তুলে ধরেন আইন বিভাগের প্রভাষক ও ল ক্লিনিকের সমন্বয়ক আলী মাশরাফ এবং তাসনিম নুসরাত রেজা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আইন পেশায় সততা, নীতি-নৈতিকতা, পরিশ্রম ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাগত নৈতিকতা, নিয়মাবলি ও আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ক্লিনিক প্রোগ্রাম আইন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ন্যায়বিচার বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ঢাবিতে ল ক্লিনিক প্রোগ্রামের উদ্বোধন
ঢাবিতে ল ক্লিনিক প্রোগ্রামের উদ্বোধন আইন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে: অ্যাটর্নি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে Dhaka University Law Clinic
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
ছবির গ্যালারি
প্রতিবেদনের ছবি
৩টি
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…