ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। একই সঙ্গে তিনি সদালাপী, বিনয়ী, ভদ্র ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁর অবদানের কথাও স্মরণ করেন উপাচার্য। উপাচার্য আরও বলেন, দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের অবদান তাঁকে স্মরণীয় করে রাখবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের নামাজে জানাজা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া-এ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে।
ঢাবির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের ইন্তেকাল, উপাচার্যের শোক
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন।
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…