দুই শিক্ষাবর্ষে ৫০ জন পেলেন গবেষণা অনুদান, ৩০ জনকে দেওয়া হলো বৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আওতায় গবেষণা অনুদান ও বৃত্তি পেয়েছেন। এর মধ্যে দুই শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থী গবেষণা অনুদান এবং ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে ‘আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এসব অনুদান ও বৃত্তি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্যে তিনি গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তাঁদের গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে Q1 ও Q2 শ্রেণির জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, মানসম্মত গবেষণা ও প্রকাশনা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। কোষাধ্যক্ষ আইএফআইসি ব্যাংকের প্রতি গবেষণা অনুদান ও বৃত্তির পরিমাণ এবং এর আওতা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অসচ্ছল পরিবার থেকে আসেন। তাঁদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের বৃত্তি ও গবেষণা অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও উল্লেখ করেন, এসব বৃত্তি ও গবেষণা অনুদান শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নয়, বরং তাঁদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মণিতুর রহমান এবং ব্যাংকটির হেড অব ব্রাঞ্চ হেলাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। দুই শিক্ষাবর্ষে অনুদান ও বৃত্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী গবেষণা অনুদান এবং ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সমুদ্রবিজ্ঞান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, আবহাওয়া বিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। অন্যদিকে, একই শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষেও ২৫ জন শিক্ষার্থী গবেষণা অনুদান এবং ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একইভাবে সমুদ্রবিজ্ঞান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, আবহাওয়া বিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। এ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের। আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আওতায় দেওয়া এই গবেষণা অনুদান ও বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
দুই শিক্ষাবর্ষে ৫০ জন পেলেন গবেষণা অনুদান, ৩০ জনকে দেওয়া হলো বৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আওতায় গবেষণা অনুদান ও বৃত্তি পেয়েছেন।
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
ছবির গ্যালারি
প্রতিবেদনের ছবি
২টি
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…