ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে হলের প্রভোস্টের কাছে সাংস্কৃতিক সংসদের কক্ষ বরাদ্দসহ বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে সাংস্কৃতিক সংসদের কক্ষ বরাদ্দসহ সার্বিক দাবি-দাওয়া ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সাংস্কৃতিক সংসদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হবে।

তাঁরা আরও আশা করেন, এসব সমস্যার সমাধানের মধ্য দিয়ে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ ফিরে আসবে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা পুনরুজ্জীবিত হবে।

সাংস্কৃতিক সংসদের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।