গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে সাফল্য দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ আয়োজনে ‘সেরা অ্যাম্বাসেডর’ নির্বাচিত হয়েছেন মালায়িকা।
বিশ্বব্যাপী গণমাধ্যম ও তথ্য-সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুল তথ্য শনাক্তকরণ, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল অংশগ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারকে উৎসাহিত করতে প্রতিবছর গ্লোবাল এমআইএল উইক পালিত হয়।
এ বছর ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গ্লোবাল এমআইএল উইক ২০২৬ পালিত হচ্ছে। বাংলাদেশে এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে ইউনেস্কো ঢাকা অফিস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (MILNetBD)।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সাফল্যকে তুলে ধরেছে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…