ঢাকা - ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘এসডিজি ইউথ ডায়ালগ ড্যাফোডিল ২০২৬’ (SDG Youth Dialogue Daffodil 2026)-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিনিধি দল।
উক্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের আল-ওসাইমিন ইফতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বর্ণা সাহা যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফি ও ১০,০০০ টাকার প্রাইজমানি জয় করেছেন। বিজয়ী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাস্টেইনেবিলিটি উইং আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ডিআইইউ সাস্টেইনেবিলিটি উইক ২০২৬’ (DIU Sustainability Week 2026)-এর একটি অন্যতম মূল আয়োজন ছিল এই প্রতিযোগিতাটি, যা গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
নীতি থেকে বাস্তবায়ন, তরুণদের উদ্ভাবনী রূপরেখা
এবারের ডায়ালগের মূল প্রতিপাদ্য বিষয় ছিল "From Policy to Practice: A Youth-Led Framework for Localizing and Achieving the SDGs Across Bangladesh" (নীতি থেকে বাস্তবায়ন: সারা বাংলাদেশে এসডিজি স্থানীয়করণ ও অর্জনে তরুণদের নেতৃত্বে একটি কাঠামোগত রূপরেখা)।
প্রতিযোগিতায় কৌশলগত সমস্যা সমাধান ও কার্যকর নীতি কাঠামোর ওপর ভিত্তি করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে তরুণদের কেন্দ্র করে তৈরি করা উদ্ভাবনী মডেল উপস্থাপন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
১৪ অক্টোবর অনুষ্ঠিত ডায়ালগের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়াবলী) অধ্যাপক ড. এস. এম. আবদুল-আওয়াল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
এইচ.ই. শিউনিন রশীদ: বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার।
-
লুসিয়া মিয়াডোকোভা: স্লোভাক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
অনুষ্ঠানে 'সাস্টেইনেবল প্রজেক্ট কম্পিটিশন' এবং 'সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম (SBEP)'-এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। উল্লিখিত পুরো সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একমাত্র আল-ওসাইমিন ইফতি ও স্বর্ণা সাহার টিমই পুরস্কার অর্জনে সক্ষম হয়।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…