ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ডিইউসিএসইউ ইয়ুথ লিডারশিপ সামিট ২০২৬’-এর অংশ হিসেবে ‘কনশাস সিটিজেন কনক্লেভ’। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আয়োজন শুরু হয়।

‘ডেমোক্রেসি, এথিক্যাল লিডারশিপ অ্যান্ড জাস্টিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে তরুণ সমাজ, নাগরিক নেতৃত্ব, শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নেতৃত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করছে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (JaNaF)।

সম্মেলনে তরুণদের নেতৃত্ব বিকাশ, দায়িত্বশীল নাগরিকত্ব এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।