ঢাকা - ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন 'শান্তি ও সংঘাত অধ্যয়ন বিভাগ' (Department of Peace and Conflict Studies)-এ 'প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস' (PMPCHR) প্রোগ্রামের ৭ম ব্যাচে (স্প্রিং ২০২৭ সেশন) ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৭ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রোগ্রাম সম্পর্কিত তথ্য
পেশাজীবীদের দক্ষতার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত ১৮ মাস মেয়াদী (৩ সেমিস্টার) এই কোর্সটি ৪৮ ক্রেডিট বিশিষ্ট। এতে মোট ১২টি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে, যেমন—শান্তি ও সংঘাত, মানবাধিকার, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবিরোধী ব্যবস্থা, সুশাসন ও উন্নয়ন, পরিবেশ, অভিবাসন ও শরণার্থী বিষয়াবলী, সাংগঠনিক দ্বন্দ্ব ব্যবস্থাপনা এবং গবেষণা থিসিস/মনোগ্রাফ ইত্যাদি।
পেশাজীবীদের সুবিধার্থে এই কোর্সের ক্লাসসমূহ সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার বিকেল ৩:০০টা থেকে রাত ৮:০০টা) অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০% ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ থাকবে।
যারা আবেদন করতে পারবেন
সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক মিশন, এনজিও, উন্নয়ন খাত, সিভিল সার্ভিস, আইন পেশা এবং গবেষণা সংস্থায় কর্মরত পেশাজীবী ও গ্র্যাজুয়েটরা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
-
যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা দ্বিতীয় বিভাগসহ স্নাতক (অনার্স) বা সমমানের ডিগ্রি।
-
এসএসসি, এইচএসসি বা স্নাতক পর্যায়ে কোনো ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
গুরুত্বপূর্ন সময়সূচি ও ভর্তি পরীক্ষা
-
আবেদন শুরুর তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
-
**আবেদনের শেষ তারিখ: **২৬ নভেম্বর ২০২৬
-
ভর্তি পরীক্ষা: ০৪ ডিসেম্বর ২০২৬
-
**ফলাফল প্রকাশ: **০৫ ডিসেম্বর ২০২৬
-
**ভর্তির সময়সীমা: **০৬ – ০৮ ডিসেম্বর ২০২৬
-
**ক্লাস শুরু: **১৫ জানুয়ারি ২০২৭
নোট: ভর্তি পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের উপর মূল্যায়ন করাহবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফর্ম ফি বাবদ ক্যাশ-আউট চার্জসহ মোট ১,৫৩০/- টাকা নির্ধারিত পেমেন্ট মেথড অনুসরণ করে পরিশোধ করতে হবে।
**অনলাইন আবেদন লিংক: **https://forms.gle/eSUhJGKjUp6AsjtCA
যোগাযোগ** ও অন্যান্য তথ্য**
যে কোনো তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন:
-
কক্ষ নম্বর: ১০০২ (১০ম তলা), সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
-
মোবাইল / হোয়াটসঅ্যাপ: ০১৭১৯-২১২২৮১, ০১৭১২-৫১১৭৬৩
-
ই-মেইল: pmpchr@du.ac.bd
-
অফিসিয়াল ওয়েবসাইট: du.ac.bd/body/PCE
-
ফেসবুক পেজ: facebook.com/du.pmpchr / facebook.com/pacsdu869
মন্তব্য
লোড হচ্ছে…