স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১১তম ‘চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন’।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
ক্ষুদে গবেষকদের গবেষণামুখী চিন্তা ও অনুসন্ধানকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছর ‘চিন্তার চাষ’ এ সম্মেলনের আয়োজন করে থাকে।