ঢাবিতে ‘ক্লিনিং ডে’ উদ্বোধন, ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান

৩রা অক্টোবর, ২০২৬ Mushfiqur Rahman DU TIMZ Representative, Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং ছাত্রদলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণের পায়রা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় সচিবালয়ের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।