ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের আইন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান এবং নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী ‘Legal Aid Bootcamp 2026: Learn Laws to Protect Your Rights’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাকসুর ভিপি শাদিক কায়েম, বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান এবং ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান। বুটক্যাম্পে আইন ও বিচারব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার রাশনা ইমাম, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলী, বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মেফতাহুল জান্নাত, এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সাকেব মাহবুব। এছাড়া বুটক্যাম্পের বিভিন্ন পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া এবং ডাকসুর নির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিয়াক আল হাসান জনি এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও Jurists Chambers-এর অ্যাসোসিয়েট শাকাওয়াত হোসাইনও অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আইন, নাগরিক অধিকার, আইনি প্রতিকার এবং আইনগত সহায়তা পাওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য আইনগত সহায়তা কীভাবে আরও সহজলভ্য করা যায় এবং ব্যক্তি পর্যায়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা কেন গুরুত্বপূর্ণ—এসব বিষয়ও আলোচনায় উঠে আসে। বুটক্যাম্পের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণের সুযোগও রাখা হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিনেট ভবন প্রাঙ্গণে ক্রিমিনাল, সিভিল, জমিজমা, পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয়ে আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। আয়োজকদের মতে, আইন সম্পর্কে মৌলিক জ্ঞান ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা একজন শিক্ষার্থীকে শুধু ব্যক্তিগত আইনি সমস্যার ক্ষেত্রে নয়, বরং বৃহত্তর সামাজিক ও নাগরিক পরিসরেও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়তা করতে পারে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের কাছে আইন ও আইনগত সহায়তার বিষয়গুলোকে আরও সহজবোধ্যভাবে তুলে ধরার উদ্যোগ হিসেবে এ বুটক্যাম্প আয়োজন করা হয়।
ঢাবিতে ডাকসুর উদ্যোগে দিনব্যাপী Legal Aid Literacy Bootcamp অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের আইন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান এবং নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী ‘Legal Aid Bootcamp 2026:
ঢা
Tanvir Khan
প্রকাশিত ২ অক্টোবর, ২০২৬
ছবির গ্যালারি
প্রতিবেদনের ছবি
১টি
মন্তব্য
পাঠকের আলোচনা
লোড হচ্ছে…