ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিইউসিএসইউ ইয়ুথ লিডারশিপ সামিট ২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের।
‘কনশাস সিটিজেন কনক্লেভ’ শীর্ষক এ আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডেমোক্রেসি, এথিক্যাল লিডারশিপ অ্যান্ড জাস্টিস’ (গণতন্ত্র, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার)।
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, আগামী ৩ নভেম্বর দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সম্মেলনটির আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সহযোগিতায় রয়েছে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (JaNaF)।
সম্মেলনে গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক নেতৃত্ব, ন্যায়বিচার এবং সচেতন নাগরিক হিসেবে তরুণদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে আয়োজনের প্রতিপাদ্য থেকে জানা যায়।
আয়োজকদের প্রকাশিত পোস্টারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে প্রবেশ করতে হবে।
লোড হচ্ছে…