ঢাকা - ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের ফ্ল্যাগশিপ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ‘জেন-ট্রেন ৪.০’ (GEN-TRAIN 4.0)। কুইক ড্রপ (Quick Drop) এর সৌজন্যে এবং পোলার আইসক্রিম (Polar Ice Cream) এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল সাধারণ সদস্যদের ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সামর্থ্য বৃদ্ধি করা।

ক্লাবের নিবন্ধিত সাধারণ সদস্যদের জন্য বিশেষভাবে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া বাধ্যতামূলক ছিল। এটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না , বরং দলগত কাজ, নেটওয়ার্কিং এবং বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম ছিল।

আয়োজনের বিবরণ ও প্রতিযোগিতা বিন্যাস :

গত ২১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে আনুষ্ঠানিকভাবে এর নিবন্ধন শুরু হয়। সদস্যদের প্রস্তুত করতে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি বিশেষ অনলাইন প্রিপারেটরি সেশন পরিচালনা করা হয়, যেখানে কেস সলভিং, কনটেন্ট তৈরি ও পিচিং বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রতিযোগিতাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয় :

•প্রথম রাউন্ড (ওভিসি চ্যালেঞ্জ): ২৭ সেপ্টেম্বর প্রকাশিত কেসের ওপর ভিত্তি করে ৩-৪ জনের দলগুলো একটি করে ওভিসি (অনলাইন ভিডিও কনটেন্ট) তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। গবেষণার গভীরতা, কনটেন্টের মান, এনগেজমেন্ট এবং উপস্থাপনা বিচার করে সেরা ১০টি দলকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়।

•দ্বিতীয় রাউন্ড (লাইভ পিচিং): ১০ অক্টোবর আয়োজিত চূড়ান্ত পর্বে সেরা ১০টি দল বিচারকদের সামনে লাইভ পিচিংয়ের মাধ্যমে তাদের সমাধান উপস্থাপন করে।

বিজয়ী ও এক্সিকিউটিভ প্যানেলে সরাসরি সুযোগ :

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার-আপ এবং সেকেন্ড রানার-আপ অর্জনকারী তিনটি দলকে সর্বমোট ১০,০০০ টাকা প্রাইজ পুলের অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বিজয়ী ৩টি দলের সাধারণ সদস্যরা সরাসরি ডিইউইডিসি এর ‘এক্সিকিউটিভ প্যানেলে’ যুক্ত হওয়ার অনন্য সুযোগ অর্জন করেছেন, যা সাধারণ বাছাই প্রক্রিয়া থেকে তাদের রেহাই দিয়েছে।

পার্টনার ও সহযোগী প্রতিষ্ঠান :

অনুষ্ঠানটি সফল করতে সুখী (ওয়েলবিয়িং পার্টনার), ফ্রেশ স্টেশনারি (স্টেশনারি পার্টনার), মামা (নুডুলস পার্টনার), স্কিনপ্রো (স্কিনকেয়ার পার্টনার), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (মিডিয়া পার্টনার), এবং বিজনেস ইন্সপেকশন (আউটরিচ পার্টনার) সহ বেশ কয়েকটি সহযোগী ব্র্যান্ড একযোগে কাজ করেছে।