নেপালের ৬,১৮৯ মিটার (২০,৩০৫ ফুট) উচ্চতার পর্বতশৃঙ্গ আইল্যান্ড পিক (Island Peak), যা ইমজা সে (Imja Tse) নামেও পরিচিত, আরোহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিমুল ইসলাম রিহাদ। গত ২৬ অক্টোবর নেপাল সময় সকাল ৭টা ৪৬ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিটে তিনি পর্বতটির চূড়ায় পৌঁছান।

নেপালের ৬,১৮৯ মিটার উঁচু আইল্যান্ড পিকের চূড়ায় ঢাবি শিক্ষার্থী রিহাদ
১/২
নেপালের ৬,১৮৯ মিটার উঁচু আইল্যান্ড পিকের চূড়ায় ঢাবি শিক্ষার্থী রিহাদ
২/২

রিহাদ বর্তমানে আইবিএর ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পড়াশোনার পাশাপাশি ফুটবলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার সঙ্গে এবার তাঁর এই পর্বতারোহণের অর্জন যুক্ত হলো। দুর্গম পাহাড়ি পরিবেশ, উচ্চতাজনিত প্রতিকূলতা এবং শারীরিক সক্ষমতার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আইল্যান্ড পিকের চূড়ায় পৌঁছানো পর্বতারোহীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

হিমালয় অঞ্চলের জনপ্রিয় পর্বতারোহণ গন্তব্যগুলোর মধ্যে আইল্যান্ড পিক বিশেষভাবে পরিচিত। এর চূড়ায় আরোহণের জন্য শারীরিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা, দক্ষতা ও সতর্কতার প্রয়োজন হয়।

রিহাদের এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পর্বতারোহণ ও দুঃসাহসিক অভিযানের প্রতি আগ্রহ বাড়াতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা যায়। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা, অধ্যবসায় ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতারও একটি দৃষ্টান্ত।