ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি ভবনের ৯ তলা থেকে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম বিদিপ্তো দাস সিক্ত জানা গেছে। তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

তবে কীভাবে তিনি ৯ তলা থেকে পড়ে গেছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।