ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলীর অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ৭ অক্টোবর ২০২৬, বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী কাজী আক্রাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ জোন-১) মো. আহসান হাবিব এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ জোন-২) খালেদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলীর অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের সেবায় তাঁদের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার জন্য সম্মাননা ও বিদায় শুভেচ্ছা জানানো হয়।