ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে শাটল সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাটল সার্ভিসের উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড\. আজাহারুল ইসলাম শেখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো\. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন এবং নির্বাহী কর্মকর্তা মো\. রিয়াজ হোসেন।

চারুকলা অনুষদে শাটল সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।